শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে শপিং করতে এসে গুণতে হলো জরিমানা!
/ ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০, ১১:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে ঈদের শপিং করতে এসে ৭ ক্রেতাকে জরিমানা গুণতে হয়েছে ৬ হাজার ২’শ টাকা। এছাড়াও প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে মার্কেট খোলার অপরাধে ৬ দোকানীকে ৮৫ হাজার টাকা
জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। তিনি জানান, ভূঞাপুর পৌর শহরের স্বাধীনতা কমপ্লেক্সের অমিয়া ফ্যাশন হাউজ, সততা গার্মেন্টস, হিরো ফ্যাশন, হাবিবুর রহমান গার্মেন্টস, গণেশ মোড় মিলন শপিং সেন্টার, কলেজ মার্কেটের আদিত্য-আরিত্য বস্ত্র বিতানকে বিভিন্ন অংকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নির্দেশনা অমান্য করে মার্কেটে কেনা-কাটা করতে আসা ওই ৭ ক্রেতাকে ৬ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় বিক্রেতা ও শপিং করতে আসা ক্রেতাকে মোট ৯১ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page