নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে রুহুলী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নিকরাইল ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন(১৯),মাটিকাটা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে রাকিব হোসেন(১৭) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম(১৮)।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন বৃহস্পতিবার একটি নতুন মোটর সাইকেল কিনেন। শুক্রবার দুপুরে বন্ধু রাকিব হোসেন ও আসাদুল ইসলামকে নিয়ে বেড়াতে বের হন। দুপুর সোয়া একটার দিকে দ্রæতগতির মোটর সাইকেলটি রুহুলী কবরস্থান এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি ভবনের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় তিন মোটর সাইকেল আরোহী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। নিহত তিন জনের লাশ থানায় রাখা হয়েছে। অভিযোগ না পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্ত করা হবে।


