নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে উপকার ভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে উপকার ভোগীদের মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ,সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহী উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, প্রেসক্লাব সভাপতি মো. শাহ আলম প্রামানিক প্রমুখ।


