শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক
/ ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯, ১১:০০ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে অপহরণ করতে গিয়ে ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।১২ মার্চ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার পাথাইলকান্দী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় অপহরণ হওয়া ব্যক্তির কাছ থেকে, এক লাখ ৩০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশের ইউনিফর্ম, একটি ব্যাগও উদ্ধার করা হয় । আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশ হচ্ছে- ভোলা জেলার তমুজ উদ্দিন উপজেলার গুলুপপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৫), নীলফামারী সদর উপজেলরা ইউসুফ আলীর ছেলে আনোয়ার (৩৭) ও মুক্তার হোসেন।
জানা যায়, কালিহাতী উপজেলার বিল পালিমা গ্রামের ব্যবসায়ী রহিজ উদ্দিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এলেঙ্গা রুপালী ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে ভ্যানযোগে বাড়ী ফিরছিলেন। ভ্যানটি ভূঞাপুর-এলেঙ্গা সড়কের শ্যামপুর ব্রিজের কাছে পৌঁছলে সাদা একটি প্রাইভেটকার থেকে তিনজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রহিজ উদ্দিনকে ভ্যান থেকে নামায়। পরে তাকে ওই প্রাইভেটকারে তুলে নেয়। রহিজ উদ্দিন চিৎকার করতে চাইলে তার হাত, মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। তাৎক্ষণিক বিষয়টি ওই এলাকার লোকজন কালিহাতী থানা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে অবহিত করেন। পরে দেড়টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী এলাকা থেকে প্রাইভেটকারসহ চালক মাসুদ, আনোয়ার ও মুক্তারকে আটক করা হয়। পালিয়ে যায় তাদের অপর সহযোগী আপেল।এ সময় অপহরণ হওয়া ব্যক্তি, এক লাখ ৩০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশের ইউনিফর্ম ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ব্যবসায়ী রহিজ উদ্দিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃত তিন ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page