ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

সোমবার (১৫ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এএসআই মঞ্জুরুল ও এএসআই সোহেল সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার কুঠিবয়রা নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুঠিবয়রা গ্রামের শুক্কুর সরকারের ছেলে শামীম(৪০) ও শহীদ বেপারীর ছেলে সুমন(৩০)। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুঠিবয়রা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে। মাদক নির্মুলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


