শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূূঞাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন ও ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন
/ ৩২ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১০:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

সোমবার (০৮ আগস্ট) ভূঞাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খানের ব্যক্তিগত অর্থায়নে ২০টি সেলাই মেশিন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অধীন ৭টি সেলাই মেশিন প্রদান করা হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি ছোট মনির।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page