ভূঞাপুরে কেন্দ্রীয় যুবদল সম্পাদক টুকু’র ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় হতদরিদ্র ও বন্যার্ত ৬’শ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপি উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের কুঠিবয়ড়া, শুশুয়া, রামাইল ও গাবসারা ইউনিয়নের বাসুদেবকোল, ভদ্রশিমুল, ও নিকলাপাড়ায় তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভ‚ঞাপুর পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস,নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, খায়রুল কমিশনার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


