সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে ঘাটাইলের জনগণের ভোটে নির্বাচিত সেবক হতে পারবো ইনশাআল্লাহ-নাসির
/ ১৯৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের রাজপথ ও গ্রামগঞ্জ এখন পুরোপুরি নির্বাচনী আমেজে মুখর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত, গণসংযোগ, পথসভা আর উঠান বৈঠকে মেতে উঠেছে পুরো এলাকা। প্রার্থীর লোক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন, শুনছেন স্থানীয় মানুষের চাওয়া-পাওয়া ও অভিযোগ।
বিশেষ করে এ আসনে দু’জন প্রার্থীকে ঘিরে নির্বাচনী মাঠে আলাদা উত্তাপ ছড়িয়ে পড়লেও জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানেরশীষ প্রতিকের প্রার্থী ওবাইদুল হক নাসির এর স্থানে স্থানে আলোচনার জ্বড় । বিএনপি মমোনীত প্রার্থী সম্প্রতি ঘাটাইলের একটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নির্বাচনী জনসভা করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বিএনপি প্রার্থী ওবাইদুল হক নাসির এর জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখে অনেকের ধারনা পাল্টে গেছে বলে জানায় এলাকার সাধারণ জনগণ । তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ঘাটাইলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতকরণ এবং কৃষকদের সহায়তা,মাদক মুক্ত ঘাটাইল, শিক্ষার মান উন্নয়ন এছাড়াও বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন ওবায়দুল হক নাসির । তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এগুলো বিএনপির জনসভা শুধু একটি সমাবেশ নয় এটা জনতার ভালোবাসার অপ্রতিরোধ্য জোয়ার।
এই জোয়ার থামানো যাবে না, কারণ মানুষ যাকে হৃদয় দিয়ে চায়, তাকে রুখে দেওয়া যায় না।
মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসাই প্রমাণ করে আগামী দিনে ঘাটাইলের জনগণের ভোটে নির্বাচিত এমপি সেবক হতে পারবো ইনশাআল্লাহ । তিনি বলেন, ঘাটাইলে উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে হলে জনগণের সক্রিয় সমর্থন দরকার।” পক্ষান্তরে ঘাটাইলের একই স্থানে নির্বাচনী জনসভা করেন দলথেকে সদ্য বহিষ্কৃত হোন্ডা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী, সেখানে লক্ষ করা যায় পূর্বে জনসভায় লোক বেশি হলেও বর্তমানে জনসভায় লোক সমাগম ছিলো কম ।স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক বলেন,আগের চেয়ে লোক মিটিং এ কমে যাচ্ছে। কিছু কিছু লোক নিজ দলের ধানেরশীষ প্রতিকের কাজ করা শুরু করছে।আরেক সমর্থক বলেন,বিএনপি করলে ধানেরশীষ এর বাইরে নির্বাচন করার সুযোগ নাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page