শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে ২শতধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
/ ৮৩ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : দলের কাছে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় বিএনপি’র আদর্শ ভালো লাগায় লালমনিরহাটে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে ।


শনিবার (২৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দেউতিরহাট স্কুলমাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাত ধরে দলে যোগদান করেন তারা।

বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরউদ্দিন ও সম্পাদক মাইদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির নেতাকর্মীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপিতে বরণ করে নেন।

এদিকে আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নেয়া নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় সারাদেশের ৭৩ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। জানা গেছে, বহিষ্কৃত এসব নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের সিদ্ধান্ত না মানার জন্যই তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page