নিজস্ব প্রতিনিধি: শিক্ষানুরাগী আমীর আলী তালুকদার আর নেই। শনিবার ২৪ অক্টোবর বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি………..রাজিউন। তার বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব কাগমারীপাড়া বাজার জামে মসজিদের সমূখে প্রথম জানাজা ও দক্ষিণ লোকেরপাড়া ঈদ গাহ্ মাঠে দ্বিতীয় জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে চিরবিদায় জানান এলাকাবাসী ও স্বজনরা। পরে দক্ষিণ লোকেরপাড়া কেন্দ্রীয় করবস্থানে তাকে দাফন করা হয়।আমির আলী তালুকদার একাধিকবার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও কাগমারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। তিনি এলাকার শিক্ষা সম্প্রসারণে নিরলস ভাবে কাজ করেছেন।আমির আলী তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বিচারপতি এস.এম. মনিরুজ্জামান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: শরাফুত জামান, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহআলম প্রমানিক, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, দৈনিক নেক্সট নিউজ পরিবার ও সাপ্তাহিক যুগধারা পরিবার ।
উল্লেখ্য আমির আলী তালুকদার এডভোকেট আব্দুল মজিদ তালুকদারের বড় ভাই, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান তালুকদার মিন্টু ও পুকুরিয়া শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক সংস্কৃতি কর্মী বজলুর রহমান তালুকদারের পিতা, এডভোকেট তোফাজ্জল হোসেন তালুকাদর বুলবুল, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার সবুজের চাচা।


