শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন ও সমাবেশ
/ ১৭৭ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।তারা আরো বলেন- সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page