শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের মোঃ সাইফুল ইসলাম
/ ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২৫ আগষ্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের মরহুম আব্দুল মাতিন মাষ্টার সাহেবের জেষ্ঠ পুত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক শেখ আবু তাহের এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page