নিজস্ব প্রতিবেদক: ১৭ বছরের নির্যাতনের কথা কিন্ত ভুলে যাইনি ধর্য্য ধরেছি।প্রতিশোধ নিলে দেশটা শসানে পরিনত হয়ে যেতো।
আমাদের নেতার নির্দেশ তিনি একটি শোনার বাংলাদেশ গড়বেন।এদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। মানুষ আবার প্রাণ খুলে ভোট দিবে।আমরা সেই দিনের অপেক্ষায় আছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচির অংশ হিসেবে মমরেজ গলগন্ডা ও চান তাঁরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণকালে ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির এসব কথা বলেন।তিনি আরো বলেন,এ ১৭ বছর আমার মত অনেক নেতাকে পালিয়ে থাকতে হইছে।জেল খাটতে হইছে। ইলিয়াস ও আলম চৌধুরীর মত হাজার হাজার নেতাকে ঘুম হত্যা করেছে তাদের লাশটা পর্যন্ত পরিবার পায় নাই।কেও বাবা-মা ছেলে-মেয়ে এবং স্ত্রীর খবর নিতে পারে নাই।তাই পরিষ্কার ভাষায় বলে দিতে চাই।আবার যদি ভারতে পালিয়ে থেকে বিদেশ থেকে ইন্দন দিয়ে ফ্যাসিবাদের পেতাত্বারা এ দেশকে অস্থিতিশীল করতে চায় আমরা কিন্ত আর ছেড়ে দিবোনা। গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা,সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,যুগ্ম সম্পাদক আনোয়ার আজিম রানা,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,বি এন পি নেতা রফিকুল ইসলাম রফিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


