নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা আওতাধীন সড়কে কোন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে মোটরসাইকেল চালাতে দেখলেই অভিভাবকসহ ধরে নিয়ে আসবে ভূঞাপুর থানা পুলিশ।

গত শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে অত্র উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হওয়ায় প্রেস বিফ্রিংয়ে সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব এ কথা জানান।এ সময় তিনি বলেন, অল্প বয়সে এসব কিশোরের প্রাণ ঝরে যাওয়া সত্যি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় জানতে পারছি একটা ছেলে নিজের হাত কাটে মোটরসাইকেল কেনার জন্য । মোটরসাইকেল কিনে দওয়ার পরেই নিহত হলেন ওই কিশোরসহ আরো ২ জন। আমরা বাবা-মাদের সবসময় সতর্ক করি কিশোর বয়সের ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন না। সে যতই বায়না ধরুক, নিজে বুঝাতে না পারলে প্রয়োজনে পুলিশকে ডাকবেন। এছাড়াও পাশের ঘাটাইল উপজেলায় কিছুদিন পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের নিহত ঘটনা ঘটেছে। অল্প বয়সের কিশোরদের অনিয়ন্ত্রিত গতি ও বেপরোয়া চলাফেরা প্রতিনিয়তই মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কা বাড়ছে। আজকের এ ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত।থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব আরো বলেন এরপর যদি সড়কে কোন কিশোর বা অল্প বয়সের কোন মোটরসাইকেল চালক দেখতে পাওয়া যায় অভিভাবকসহ তাকে ধরে নিয়ে আসবে পুলিশ। তরুণ প্রজন্ম ও অল্প বয়সের কিশোরদেরকে এ রকম অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দূর্ঘটনা এড়াতে ও তার এমনটাই সিদ্ধান্ত বলে জানিয়েছেন।


