শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
আ’লীগ নেতার ঘোষণায় সিএনজি-অটোর ভাড়া বৃদ্ধি, ফেসবুকে তোলপাড়!
/ ৪৬ Time View
Update : বুধবার, ৩ মে, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: পরিবহনে সরকার নতুন করে যানবাহনের ভাড়া বৃদ্ধি করেনি, অথচ মহান মে দিবসকে কেন্দ্র করে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন সড়কে ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন উপজেলার এক আওয়ামী লীগ নেতা। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজহার।

সরকার বা জেলা শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত ছাড়া এই ভাড়া বৃদ্ধির ঘোষণাকে প্রকাশ্যে চাঁদা তোলা হচ্ছে বলে জানিয়ে চরম ক্ষোভ করেছেন যাত্রীরা।ভাড়া বৃদ্ধির ফলে একদিকে যেমন স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও অভিভাববকরা বিপাকে পড়েছেন, অন্যদিকে যাত্রীদের সাথে সিএনজি-অটো রিকশা শ্রমিকদের সাথে তর্কবিতর্কে জড়াচ্ছেন যাত্রীরা। নানা অজুহাতে শ্রমিক ইউনিয়ন নেতারা নিজেদের ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি করছে বলে অভিযোগ উঠেছে। ভাড়া বৃদ্ধির ঘোষণার দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মহলে সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, গত সোমবার মহান পহেলা মে দিবস ছিল। সেই মে দিবসে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপজেলার সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা দেড়গুণ ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আওয়ামী লীগ নেতার ভাড়া বৃদ্ধির ঘোষণা মতে- ভ‚ঞাপুর থেকে গোবিন্দাসী টি-রোড, স্কুল রোড ও বটতলা আগের ভাড়া ছিল ১০ টাকা। এখন ৫ টাকা বৃদ্ধি করে ১৫ টাকা করা হয়েছে। মাটিকাটা ১৫ টাকার ভাড়া ২০ টাকা। ভ‚ঞাপুর বাসস্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি বাজার ও রেলস্টেশন পর্যন্ত ৩০ টাকার ভাড়া থেকে ১০ টাকা বৃদ্ধি করে এখন ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ভ‚ঞাপুর থেকে এলেঙ্গার ভাড়া ৩০ টাকা। তা বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই রোডে আগে ২৫-৩০ টাকায় এলেঙ্গা যাওয়া যেত। ভ‚ঞাপুর থেকে নলিন ও ফলদার ভাড়া ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখানেও ১০ টাকা ভাড়া বৃদ্ধি করে ৪০ টাকা করেছে। ঘাটাইলের ভাড়া বৃদ্ধি না করা হলেও পরবর্তীতে বৃদ্ধিরও ঘোষণা দেওয়ার কথা রয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকার এক কিন্ডারগার্টেন শিক্ষক হাসান মাহমুদ বলেন, পাথাইলকান্দি বাজার থেকে ভ‚ঞাপুরের ভাড়া ছিল ৩০ টাকা। গতকাল সিএনজিতে ওঠতেই সিএনজি চালক জানালেন ৪০ টাকা। এরআগে ২৫ টাকার ভাড়া করে ৩০ টাকা ছিল। এভাবে ভাড়া বৃদ্ধির কোনো মানেই হয় না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অজুহাতে ভাড়া বৃদ্ধি করাটা সমুচিত হয়নি। এই ভাড়া বৃদ্ধির ঘোষনা প্রত্যাহারের দাবি করছি।কলেজ ছাত্রী সুমাইয়া খাতুন জানান, সিংগুরিয়া থেকে ভ‚ঞাপুরে দিনে দুই বার যাতায়াত করতে হয়। তিনি সিংগুরিয়া বাসস্ট্যান্ড থেকে আগে ভ‚ঞাপুর বাসস্ট্যান্ডের ভাড়া দিতেন ১০ টাকা। দু’দিন ধরে ৫ টাকা ভাড়া বেশি নিচ্ছেন। ভাড়া বৃদ্ধির বিষয়ে তাদের কাছে জানতে চাইলে বলেন- নেতারা ভাড়া বৃদ্ধি করেছে।

সিএনজি চালক রফিকুল ইসলাম ও ইমরান জানান, সব জিনিষের দাম বেড়ে গেছে। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না হলেও সিএনজি যাবতীয় যন্ত্রাংশের দাম বাড়ছে কয়েকগুণ। যার কারণে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।

উপজেলা সিএনজি-অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম আজাহার ভাড়া বৃদ্ধির যুক্তি তুলে ধরে মুঠোফোনে জানান, গ্যাসসহ দেশে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। দেড় বছর আগে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেই আগের ভাড়ায় তাদের পোষে না। সরকার নতুন করে ভাড়া বৃদ্ধি করেনি, তাহলে আপনারা কেন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোনে সবকিছু বলা যায় না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, সরকার নতুন করে সড়ক পরিবহনে ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা বা প্রজ্ঞাপন দেয়নি। স্থানীয় সিএনজি-অটোরিকশা শ্রমিক সংগঠন থেকে ভাড়া বৃদ্ধির যে ঘোষণাটি দিয়েছে তা অন্যায় ও অনিয়মতান্ত্রিক। বিষয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির বলেন, ভ‚ঞাপুরে সিএনজি ও অটোরিকশা ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে পেরেছি। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page