শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
খাদ্যের দাবীতে লকডাউনে থাকা এলাকাবাসীর ৩ ঘণ্টা সড়ক অবরোধ
/ ২৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১২:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ভূঞাপুরে খাদ্যের দাবীতে লকডাউনে থাকা জিগাতলা গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।বুধবার (১৫ এপ্রিল) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

  গত মঙ্গলবার দুজন ও গতকাল একজনসহ মোট তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় স্থানীয় প্রশাসন গ্রামটি লকডাউন করে। লোকজনদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়। তিনদিন অসহায় লোকজন খাবার না পেয়ে ও বাজার করতে না পেরে রাস্তায় নেমে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন রাতের মধ্যে খাদ্যসামগ্রী দেয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এলাকাবাসী জানান, আমাদের গ্রামে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এজন্য গ্রাম লকডাউন করা হয়েছে। আমরা তিনদিন ধরে বাজার করতে পারি না। খাবার নেই। এ জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। পরে ইউএনও, এসিল্যান্ড ও ওসি সাহেব খাদ্যসামগ্রী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে বাজার করার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেই।   

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, আক্রান্ত পরিবারের লোকজনের মাঝে আগেই কাঁচা বাজার পৌঁছে দেয়া হয়েছে। ওই গ্রামের অসহায় লোকজনের তালিকা করতে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে বলা হয়েছিল। কিন্তু তারা তালিকা দিতে দেরি করায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আজকে রাতের মধ্যেই ২৫০ জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page