শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
গাজীপুর থেকে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চাল ভূঞাপুর থেকে উদ্ধার গ্রেপ্তার – ২
/ ৬৫ Time View
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চালের একাংশ টাঙ্গাইলের ভূঞাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের আষাড় চাল হাউজের গোডাউন থেকে ২৫কেজি ওজনের প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করেছে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সদস্যরা। এ ঘটনায় গোডাউনের মালিক চাল ব্যবসায়ী নাজমুল জামান, শিপলুসহ অন্য একটি ট্রাক চালক আজমতকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃতরা হলেন, চাল ব্যবসায়ী শিপলু ভূঞাপুর পৌরসভার ফসলান্দি গ্রামের শিক্ষক শামসুজ্জামানের ছেলে এবং ট্রাক চালক ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমত।এরআগে গত বৃহস্পতিবার (২১ জুন) গভীররাতে মী‌রের বাজার-পূর্বাচল সড়‌কের এলাকা নগদা ব্রিজের কাছ থে‌কে চাল বোঝাই ট্রাক ছিনতাই করা হয়। পরে এ ঘটনায় ট্রাকের মালিক ধনঞ্জয় মহন্ত ২৩ জুন গাজীপুরের পূবাইল থানায় মামলা দায়ের করেন।ট্রাক বোঝাই চাল উদ্ধারে পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম সূত্রধরের নেতৃত্বে একটি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে অভিযান চালিয়ে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের নাজমুল জামান শিপলুর মালিকানাধীন আষাড় চাল হাউজের গোডাউন থেকে ছিনতাই হওয়া চালের একাংশ উদ্ধার করা হয়।এদিকে খবর পেয়ে ছিনতাইকৃত চাল কেনার মুল ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল দোকান বন্ধ করে পালিয়েছে।চাল ব্যবসায়ী শিপলুর বাবা শামসুজ্জামান বলেন, ভূঞাপুর বাজারের চাল ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল আমার ছেলের গোডাউনে চাল রেখেছে।পুবাইল থানার উপপ‌রিদর্শক (এসআই) উত্তম সূত্রধর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে একজন ট্রাক চালককে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে আষাড় চাল হাউজ থেকে প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। এর আগে ছিনকারীর সদস্যরা গাজীপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক ছিনতাই করে। এখনও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ভূঞাপুর থেকে কিছু চাল উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page