গোবিন্দাসী বাজার বণিক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল চকদারকে সংবর্ধণা
নিজস্ব প্রতিকবদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির পক্ষ থেকে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদারকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) সকাল ১১ টায় গোবিন্দাসী বাজার বণিক সমিতির আয়োজনে বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সংবর্ধণা প্রদান করা হয়।গোবিন্দাসী বাজার সমিতির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম মন্ডল, সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম ব্যাপারী, ইউপি সদস্য মুকুল খন্দকার, সমিতির কার্যকরী কমিটির সদস্য মোঃ সাহেব উদ্দিন,জহুরুল ইসলাম, রাজু আহমেদ, মোঃ বিপ্লব মন্ডল প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


