ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব পরিদর্শন
- নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

শুক্রবার(১১অক্টোবর) বিকেলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব পরিদর্শন করেন বর্ষিয়ান এই নেতা।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার আজিম রানা,শ্রমিক নেতা সুফি সিদ্দীকি,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, বাজার বণিক সমিতি নেতা আজহারুল ইসলাম,বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,মফিজুর রহমান, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।লোকেরপাড়া ও ছয়ানি বকশিয়া পুজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সংখ্যা লগু বলতে কোন কথা নেই।আমরা আপনারা সবাই এই বাংলাদেশের মানুষ কাজেই সবার অধিকার সমান। আপনারা নির্বিগ্নে দূর্গোৎসব পালন করবেন।আমরা জাতীয়তাবাদীদল সকল সময় আপনাদের পাশে থাকবো।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


