নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাগরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।কৃষক নেতা মো: নূরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল হক ছানা,সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,শ্রমিক দলের সভাপতি সুফি ছিদ্দিকী,কৃষক দলের আহবায়ক শুকুর মাহমুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সাইফুল হেলাল বিশ্ববাসি প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


