শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে কাউন্সিলর পদে তৃতীয় বারের মতো ফরম সংগ্রহ করলেন মাজহারুল
/ ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৩:৩৪ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধি:
আসন্ন ঘাটাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই দুইবারের সফল কাউন্সিলর,তিন তিন-বার ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও চার চার বার ঘাটাইল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সোহানূর রহমান মাজহারুল।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘাটাইল উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি তারকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,ঘাটাইল ব্যবাসীয় সমিতির সভাপতি মো: ফজলুল হক তালুকদার,সাবেক শ্রমিক নেতা মো: আব্দুল বাছেদ,হাজী মহিউদ্দিন,সাবেক কমিশনার মো:রহিম উদ্দিন রুনু,সাবেক ব্যাংক কর্মকর্তা শ্রী অনিল চন্দ্র মিত্র,ঘাটাইল ব্যবসায়ী সমিতির সাবেক নাট্য ও প্রমোদ সম্পাদক মো:আনিছুর রহমান প্রমুখসহ কাউন্সিলর পদপ্রার্থী বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা।উল্লেখ্য, বহুল আলোচিত ঘাটাইল পৌরসভাসহ ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইদিন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ (২ নভেম্বর) মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ (৪ নভেম্বর) বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (১১ নভেম্বর) বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এই ৬নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার- ১ হাজার ১৮ জন ও মহিলা ভোটার- ১ হাজার ৮০জন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page