শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে শিক্ষকের কারাদণ্ড
/ ১০৫ Time View
Update : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাংগাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে, যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল পদ্ধতিতে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহের অপরাধে ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) কে ২ বৎসরের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।

দন্ডিত ব্যক্তি উত্তর ধলাপাড়া আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) চক্রের মাধ্যমে প্রশ্ন পত্র পেয়ে যায়। পরে মোবাইলে উত্তর পত্র লিখে ছেলের জন্য পরীক্ষার হল রুমের ভিতরে সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে, শিক্ষক কে চ্যালেঞ্জ করে মোবাইল দেখাতে বলা হয়। তার হাতের মোবাইল জব্দ করে হোয়াটসঅ্যাপ খোলার পর পরীক্ষার সমস্ত উত্তর পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষায় নকল সর্ররাহের অপরাধে অভিযুক্ত শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এমন কি এই চক্রের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page