শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
/ ৫২ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৮:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আশরাফুল ইসলাম রাফি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাফি উপজেলার দিগড় গ্রামের সাবেক সেনা সদস্য বাবুল হোসেনের ছেলে। তিনি রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, ঈদ উপলক্ষে ঘোরাঘুরি শেষে রাফি হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। পথে মহাসড়কের উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে রাফি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন বলেন, ঈদ উপলক্ষে রাফি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় রাফিকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page