শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বঙ্গবন্ধু অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
/ ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ৫:২০ অপরাহ্ন


আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টাঙ্গাইলের ঘাটাইলে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘাটাইল সরকারী গণ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল টুর্নামেন্টর প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক,ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ঘাটাইল পৌরসভা-লোকের পাড়া একাদশ, আনেহলা-সন্ধানপুর একাদশ এবং দিগলকান্দি-দেউলাবাড়ী একাদশ অংশ নেয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভা থেকে (১২ থেকে ১৩ সেপ্টেম্বর) পর্যন্ত প্রথম রাউন্ডে ঘাটাইল পৌরসভা-লোকেরপাড়া, আনেহলা ইউনিয়ন-সন্ধানপুর,দিগলকান্দি-দেউলাবাড়ী, ঘাটাইল সদর-ধলাপাড়া, দিগড়-জামুরিয়া,লক্ষিন্দর-রসুলপুুর, সাগরদিঘি-সংগ্রামপুর,দল অংশ গ্রহন করবে।
১৪ সেপ্টেম্বর কোয়াটার ফাইনাল, ১৫ সেপ্টেম্বর সেমিফাইনাল এবং ১৬ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় ঘাটাইল পৌরসভা ১-০ গোলে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদকে পরাাজিত করে। এ টুর্ণামেন্টে উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ১৫টি দল অংশগ্রহন করবে।
খেলা পরিচালনা করেন সালা উদ্দিন শাহীন , ইয়ামিন হাসান,রেজাউল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page