ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে এক হোটেল শ্রমিকের মৃত্য হয়েছে।
শনিবার (৪ মে) রাতে উপজেলার ফতেরপাড়া-খিলপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রায়হান খান ও নিহতের পরিবার জানিয়েছেন, ওয়াজেদ আলী হোটেল বাবুর্চি ছিলেন। শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় আকাশে ঘনঘন বজ্রপাত হচ্ছিল। রাত ১১টায় বজ্রপাতের একপর্যায়ে ফতেরপাড়া-খিলপাড়া রোডে তার মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ঝাইকা রাস্তার নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


