শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে ব্রিজ ধ্বসে সীমাহীন দুর্ভোগে সাত গ্রামের মানুষ
/ ৩৯ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ৩:২৭ অপরাহ্ন


আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া হয়ে রত আটা ও সরাবাড়ি যাওয়ার একমাত্র রাস্তার খালের ওপর নির্মিত ব্রিজটি মাঝের অংশ কিছু দিন আগে ধ্বসে পড়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন সাত গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত । ব্রিজটি ধ্বসে পড়ায় কোন যানবাহন চলাচল করতে পারছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়,রত আাট থেকে ৩কি.মি. রাস্তার খালের ওপর ব্রিজটি ১৯৭৪-৭৫ সালে নির্মাণ করা হয়। ইতিমধ্যে ব্রিজটির মেয়াদ উত্তির্ণ হয়ে গেছে। জানা যায়, রাস্তাটি দিয়ে রত আটা, সরাবাড়ি, কাঠালিয়াটা, নোয়াবাড়ি, বাসাবাইদ, কাজলা ও ধলাপাড়ার বড় মেধার গ্রামের প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত। এছাড়া ধলাপাড়া কলেজ, ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয় ও চন্দন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। ধলাপাড়া গ্রামের রানা জানান , ব্রিজটিতে যে গর্ত হয়েছে তাতে করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তাসলিমা জানায়, আমরা অনেক দূর থেকে স্কুলে আসি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান-রিক্সা চলাচল করতে না পাড়ায় স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ বলেন, ব্রিজটির মেয়াদ উত্তির্ণ হওয়ায় নতুন একটি ব্রিজের প্রস্তাব উপরে পাঠানো হবে। এলাকাবাসীর চলাচলে সাময়িকের জন্য একটি স্লাব বসানোর ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page