মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে যুুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
/ ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১২:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলর ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১লা মার্চ )রাত সাড়ে ৮ টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটা্ইল উপজেলার পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদার এর ছেলে বলে জানা গেছে।নিহতের চাচা শামছুল আলম তালুকদার জানায়, সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারি চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ, ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি গলাকাটা রক্তাক্ত অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page