রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত সাবরেজিস্টার রায়হান ভূঞাপুরে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা
/ ৪১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

মোঃ আব্দুর রহীম মিঞা,টাঙ্গাইল ভূঞাপুর : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘাটাইল-ভূঞাপুর সংযোগ সড়কের মাকেশ্বর গ্রামের একটি রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. শাহ আলমের বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার ৫০-৬০টি পরিবারসহ শত শত মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, চেংটা গ্রামের বাসিন্দা মো. শাহ আলম (পিতা: নয়ন ভূঞা) রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
কয়েক মাস আগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় রাস্তাটির মাটি দ্বারা সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু সংস্কারকাজ চলাকালে শাহ আলম রাস্তার প্রবেশমুখে পাকা ঘর নির্মাণ করেন। যার কারণে রাস্তাটির সংস্কারকাজ বাধাগ্রস্ত হয় এবং একপর্যায়ে জনসাধারণের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন যাতায়াত, জরুরি প্রয়োজনে চলাচলসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার আলোচনা ও সালিশের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মো. আব্দুর রহমান তালুকদার, জুলহাস খান, বিপ্লব খান, জামাল খান, ছানোয়ার হোসেন তালুকদার, হযরত আলী শেখ, আব্দুস সালাম ও দুখু শেখসহ স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সত্তবান জানান, রাস্তাটি সরকারি খাসজমির ওপর নির্মিত। কিন্তু মো. শাহ আলম রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ করায় এলাকার মানুষ চলাচল করতে পারছেন না। বিষয়টি নিয়ে শাহ আলমের সঙ্গে একাধিকবার কথা বলেছি এবং ঘরটি ভেঙে রাস্তা উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানিয়েছি। কিন্তু তিনি বারবার সময় চাইলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেননি।
অভিযুক্ত মো. শাহ আলমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, সরকারি খাসজমি ও জনসাধারণের চলাচলের রাস্তা দখলের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে রাস্তার ওপর নির্মিত পাকা স্থাপনা অপসারণ করে ৫০-৬০টি পরিবারের শত শত মানুষের চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
তারিখ-১৪/১১/২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page