নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার( ১৮ আগস্ট ) দুপুরে ঘাটাইল উপজেলার সাগরদিঘী স্কুল এন্ড কলেজ, সাগরদিঘী বালিকা বিদ্যালয় এবং ফুলমালির চালা ছাকেদ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
, এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।এসময় উপস্থিত ছিলেন সাগরদিগি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন,ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,বি এন পি নেতা রফিকুল ইসলাম রফিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গাছ বিতরকালে উপস্থিত ছিলেন।


