মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইল অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা স্বামী আটক
/ ৯৪ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪, ৭:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার জেমিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির হোসেনের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেমি মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। তাদের সোহান নামে দুই বছের একটি পুত্রসন্তানও রয়েছে। এ ঘটনায় ঘাতক মনির ও মনিরের মাকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, চার বছর আগে মনিরের সঙ্গে প্রেমের বিয়ে হয় জেমির। কিছুদিন না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার রাতে কথা-কাটাকাটির জেরে মনির জেমিকে এলোপাতাড়ি মারপিট করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন জেমিকে প্রথম ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরের মাকেও আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page