শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
/ ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯, ১২:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক; টাঙ্গাইলের ভূঞাপুর ফাযিল মাদরাসায় ফুলেল সংবর্ধনায় শিক্ত হলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ড. মো. দিলওয়ার মাসউদ। গতকাল সোমবার সকালে নিজ প্রতিষ্ঠান ভুঞাপুর ফাযিল মাদরাসার হল রুমে আয়োজিত তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল ছোবাহানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলাম, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন, মাদরাসার সাবেক সহকারি অধ্যক্ষ মওলানা আব্দুর রহমান প্রমুখ। পরে ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের আলীম শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

জানা যায়, গত এপ্রিল থেকে শুরু করে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে গত ২০ জুন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় তিনি এই শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। ড. মাসউদ ভূঞাপুর উপজেলার ফসলান্দি গ্রামের প্রয়াত অধ্যাপক মো. শফী উদ্দীন, মাতা মিসেস আমিনা সুলতানার সন্তান। তিনি , ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও ইংরেজি বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে শিক্ষা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া হোমিওপ্যাথিতে ৪বছরের ডিএইচ এম এস ডিগ্রি লাভ, নট্টামস্ বগুড়া থেকে কম্পিটারে ডিপ্লোমা করেন। বর্তমানে ভূঞাপুর ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page