শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি হলেন ভূঞাপুর থানার আহসান উল্লাহ্
/ ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪, ৫:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন,বিভিন্ন ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্।

একই সঙ্গে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করিয়াছেন বলে ঘোষণা দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসি মো. আহসান উল্লাহ্ এ বিষয়টি জানিয়েছেন। এরআগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ  সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার। 

থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি-ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানাসহ বেশ কয়েকজন এস.আই এবং এ.এস.আইকে এ সম্মাননা প্রদান করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, ‘একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথমস্থান অধিকার করে এবং আমাকেও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। ভূঞাপুরবাসীসহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page