শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলে রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত আইনজীবী হাসান আলী রেজা
/ ৬৭ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ১২:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় জেলা এডভোকেট বার সমিতির সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা মিঞা মো. হাসান আলী রেজার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা সদর কোর্ট জামে মসজিদ প্রাঙ্গনে হাসান আলী রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আনিসুর রহমান, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীরউত্তম), টাঙ্গাইলের পিপি এস আকবর খান, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম আলো, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিশির, সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, শামস্ উদ্দিন ও আওয়ামী আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম নাছিমুল আক্তার নাছিম, আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসাইন।

এছাড়াও জানাজায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম সহ মুক্তিযুদ্ধের সময়কার সহযোদ্ধারা, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এরপর তার নিজ বাড়ী ঘাটাইল উপজেলার বাইচাল গ্রামে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঘাটাইলের সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page