শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রেন চলাচল শুরু পূরণ হলো টাঙ্গাইলবাসীর স্বপ্ন
/ ৫৯ Time View
Update : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১২:৫৬ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পূরণ হলো টাঙ্গাইলবাসীর স্বপ্ন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে এ স্বপ্ন বাস্তবে রুপ নিল। এতে উচ্ছোসিত জেলাবাসী। বর্তমানে কমিউটার ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও অচিরেই এক্সপ্রেস ট্রেন সর্ভিস চালু করে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল বাসী বরন করে নিলো বহুল প্রত্যাশিত ঢাকা – টাঙ্গাইল ট্রেন সার্ভিসের। বৃহস্পতিবার বিকেল ৫ টা ২০ মিনিটে রেলমন্ত্রী ঢাকার কমলাপুর রেল স্টেশনে এই কমিউটার ট্রেন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে আসে সেই স্বপ্নের ট্রেনটি। আজ (শুক্রবার) সকাল সাড়ে ছয়টায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এ ট্রেন। এর আগে স্টেশনে আশা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন রেলওয়ে শ্রমীক লীগ টাঙ্গাইল জেলা শাখার নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কমলাপুর পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া নির্ধারন করা হয়েছে ৬০ টাকা। কম ভাড়ায় ট্রেন সার্ভিসটি চালু হওয়ায় খুশি যাত্রী ও এলাকাবাসী। তবে তাদের দাবী রেল লাইন ডাবল করা হলে সময় অনেক কম লাগবে, ভোগান্তিও অনেকাংশে লাগব হবে।

রেলওয়ে শ্রমীক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম বলেন, ট্রেন সার্ভিসটি চালু হওয়ায় এলাকাবাসীর দাবী পূরণ হয়েছে। বর্তমানে কমিউটার ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও অচিরেই এক্সপ্রেস ট্রেন সর্ভিস চালু করে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page