অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক : অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর
এলাকার বাহাদীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


