শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ!
/ ৩৪ Time View
Update : রবিবার, ৮ মে, ২০২২, ১১:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের পর একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটে মো. ফারুক শেখ (২০) ও তার সহযোগি বন্ধুদের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (৭ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেছেন।অভিযুক্ত ধর্ষণকারী ফারুক উপজেলার গাবসারা ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে। অভিযুক্ত অপহরণকারীরা একই গ্রামের।

মামলা সূত্রে জানা যায়, ফারুক ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়া কালেসহ বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও রাস্তা-ঘাটে উক্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করলে তুলে নেওয়ার হুমকি দিতো ফারুক।গত ৫ মে বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রী একা তার দাদার বাড়ি যাচ্ছিল। এসময় প্রেমের প্রস্তাব দেয় ফারুক। স্কুলছাত্রী ফারুকের প্রস্তাবে রাজি না হওয়ায় তার দলবল নিয়ে অপহরণ করে।এরপর নৌকাযোগে প্রথমে সিরাজগঞ্জের তার এক বন্ধুর বাসায় নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফারুক। তারপর সেখান থেকে ফারুক তার খালার বাসায় নিয়ে ফের ধর্ষণের পর শারীরিক নির্যাতন করে বিয়ের চাপ সৃষ্টি করে।পরে বিয়েতে রাজি না হওয়ায় অভিযুক্ত তার এক সহযোগি অপহরণকারীর বাড়িতে সন্ধ্যার দিকে স্কুলছাত্রীকে নিয়ে আসেন ফারুক ও তার অন্যান্য সহযোগিরা।এরপর এ বিষয়টি ভুক্তভোগির বাবা জানতে পেরে ওইদিন রাতেই ফারুকের বন্ধুর বাড়ি থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয় মাতাব্বরদের সঙ্গে নিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, স্কুলছাত্রীটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত প্রধান আসামি ফারুক ও তার সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page