শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন: নির্মান ব্যয় ১৬ হাজার কোটি টাকা:রেলমন্ত্রী
/ ৩৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৯:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর রবিবার বেলা ১১ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা।

২০২৫ সালের মধ্যে সেতুর নির্মান কাজ শেষ হবে। আর এ সেতু নির্মানের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্বর এলাকায় সম্ভাব্য ভিত্তিপ্রস্তর স্থাপন এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মানের জন্য টেন্ডারসহ সকল প্রক্রিয়া শেষ করা হয়েছে। এটি ডবল লাইন ডুয়েলগেজ রেল সেতু হবে। এ সেতু দিয়েএকই সাথে একশ কিলোমিটার বেগে দুটি রেল চলাচল করতে পারবে। সেতু নির্মানে আমাদের বন্ধু রাষ্ট্র জাপানের উন্নয়ন সহযোগি সংস্থা জাইকা আর্থিক সহযোগিতা দিচ্ছে। এছাড়া রেলওয়েকে গতিশীল করতে জয়দেবপুর থেকে ইশ^রদী পর্যন্ত ডাবল রেল লাইন নির্মানের জন্য পৃথক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা,রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান,রেল সেতুর প্রকল্প পরিচালক কামরুল আহসান,টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো.শহিদুল্লাহ,ভূঞাপুর চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন,সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন প্রমুখ। উল্লেখ্য বঙ্গবন্ধু যমুনা সেতুর তিনশ মিটার উত্তর দিয়ে এ রেল সেতু নির্মান করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page