শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে ১১ জনের কারাদন্ড
/ ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃটাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২১ এপ্রিল বুধবার র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে জগৎপুরা বালুঘাট থেকে বালু উত্তোলন ও বিক্রির সময় ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ছাড়া ০৪টি বেকু ও ৫ টি ট্রাক জব্দ করা হয়েছে।



ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কারাদন্ড প্রাপ্তরা হলো উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদ আলীর ছেলে এনামুল ( ৪৭), তাহাছান মিয়ার ছেলে ছানা (৪৯), হায়দর আলীর ছেলে হাফিজুর (৩২), বাবলু মিয়ার ছেলে বিল্পব হোসেন (২৮), জগৎপুরা গ্রামের পাঠান আলী খানের ছেলে ওয়াসিম খান (৪০), পাঠান খানের ছেলে আরমান খান (৩৫), রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ (২৭), নলিন গ্রামের জুরান আলীর ছেলে নুরুল ইসলাম (৩২), কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার (২৪),বাগবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), একই গ্রামের কাদেরের ছেলে আপেল (৩২), এবং এ সময়ে তাদের নিকট থেকে নগদ ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের র‌্যাব ১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি।
জগৎপুরা গ্রামের জমির মালিক ভুক্তভোগী আজাদ খান, হেদায়েতুল ইসলাম, খোকন খান জানান, ভূমিদস্যুরা আমাদের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে প্রতিদিন শত শত ট্রাক দিয়ে মাটি বিক্রি করছে। আমরা নিষেধ করতে গেলে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে বিনাশ্রম কারাদন্ড ৪টি বেকু, ৫ টি ট্রাক ও নগদ ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page