শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভুঞাপুরে বাংলা ড্রেজারের খাদে পরে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রী সানজিদার
/ ৫২ Time View
Update : শুক্রবার, ৩ মে, ২০১৯, ৭:২৯ পূর্বাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খাদে পড়ে সানজিদা আক্তার সাদিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ লা মে) বিকালে উপজেলার তাড়াই গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সানজিদা বীর তাড়াই গ্রামের মো: শাহীন মিয়ার কন্যা। সে একই গ্রামের ‘আবীরুন্নেছা রুস্তম আলী নূরানী হাফিজিয়া মাদরাসা’র দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের চাচাসহ এলাকার একাধিক সূত্র জানায়, দুপুরের দিকে সাদিয়া নদীতে গোসল করতে গিয়ে বাড়ির পাশের বাংলা ড্রেজারের গর্তে পড়ে গেলে উঠতে পারেনি সানজিদা । পরে বিকালে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে তাড়াই গ্রামের মো: সুজা ওই এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে শ্যালো মেশিন, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতভিটা। এর অাগে দূর্ঘটনা ঘটে গেলেও এখন পর্যন্ত বন্ধ হয়নি অবৈধভাবে বালু উত্তোলন।
এদিকে শুধু তাড়াই গ্রামেই নয় উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে স্থানীয় কতিপয় ব্যক্তি রমরমা ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে নদী ভাঙনসহ ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া যমুনা নদী থেকে বালু উত্তোলনের মহোৎসবে হুমকির মুখে পড়েছে এশিয়ার অন্যতম দীর্ঘ ‘বঙ্গবন্ধু সেতু’।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page