লোকাল উিজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধের অন্যতম গবেষক, লেখক শফি উদ্দিন তালুকদার (৫৪) আর নেই (ইন্নালি………রাজিউন)।

বুধবার(৪ আগষ্ট) রাত্রি ২টার দিকে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইতিহাস সম্মিলনি ও পশ্চিমবঙ্গ ইতিহাস সংঘের সদস্য, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মাবনসম্পদ বিষয়ক সম্পাদক, ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাবেক সম্পাদক, সাহিত্য সংগঠন জলসার সাবেক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য এবং শমসের ফকির ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক, কলেজ শিক্ষক সমিতির ভূঞাপুর শাখার সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা বাদ যোহর কর্মস্থল শমসের ফকির ডিগ্রী কলেজ মাঠে ও ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় সমাহিত করা হয়।তাঁর লেখা উল্লেখযোগ্য বই গুলো হচ্ছে, গণহত্যা; যমুনার পূর্ব-পশ্চিম, আদিবাসি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বয়ান ৫খন্ড, মুক্তিযুদ্ধে ভূঞাপুর, প্রবন্ধ; ইতিহাস সমাজ ও সংস্কৃতি, ভূঞাপুরের জন জীবন ও সংস্কৃতি, কাব্য গ্রন্থ; স্বজনেরা ঘুমায়, বুকের স্বরবরে ইত্যাদি।


