শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরের যমুনা নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১
/ ৫৩ Time View
Update : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৫ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্কঃ যমুনা নদীতে দুই নৌকার সংঘর্ষে মর্তুজ আলী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে আরো ৫ জন। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মর্তুজ উপজেলার কালিপুর গ্রামের ময়েন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের মর্তুজ আলী শুক্রবার সিরাজগঞ্জ মেয়ে বিয়ে দেন । মেয়ে শাহনাজকে আনতে শনিবার সিরাজগঞ্জ যান মর্তুজ। রাত ৯টার দিকে মেয়ে ও মেয়ের জামাইসহ আত্মীয়স্বজন নিয়ে যমুনা নদী দিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। তাদের বহনকারী নৌকাটি নদীর নিকলা পাড়া অংশে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মর্তুজ আলী মারা যান। এ ঘটনায় আহত হয় ৪ জন। আহতদের মধ্যে ৩ জনকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুত্বর আহত রাবেয়াকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, রাতের অন্ধকারে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিঞা বলেন, কোন পক্ষের অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page