শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আবারও এসএসসি প্রশ্নপত্র ফাঁস : আটক ১,বহিস্কার ৪ শিক্ষার্থী
/ ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ৯:৩০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গত বৃহস্পতিবার মোবাইল ফোনের ম্যাসেঞ্জারের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কোচিং সেন্টারের দুই শিক্ষক আটকের রেশ কাটতেনা কাটতেই একই অভিযোগে সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম নামে এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরের মাঠ থেকে তাকে আটক করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি )শরিফ আহমেদ। আটককৃত সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।এসময় মুলহোতা পাপ্পু পালিয়ে যায়।এঘটনায় চার পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহমেদ জানান, মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে সকাল পৌনে ১০ টারদিকে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরের মাঠ চার জন পরীক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনের মাধ্যমে আজকের পদার্থ বিজ্ঞান পরীক্ষার নৈব্যক্তিক প্রশ্ন দেখছিল।এসময় সেখানে উপস্থিত হলে মোবাইলের মালিক ও প্রশ্ন ফাঁসের মুল হোতা পাপ্পু পালিয়ে যায়। তার সহযোগি সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম ও এক পরীক্ষার্থীকে মোবাইল ফোনসহ আটক করা হয়।এসময় তিন পরীক্ষার্থী দৌড়ে হলে প্রবেশ করে।পরে ওই চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া বলেন,মোবাইলের মালিক পাপ্পুকে আটকের চেষ্টা চলছে। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এ দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

আপনার মতামত লিখুন :

One response to “ভূঞাপুরে আবারও এসএসসি প্রশ্নপত্র ফাঁস : আটক ১,বহিস্কার ৪ শিক্ষার্থী”

  1. […] নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দূর্ঘম চরাঞ্চলের ১০৭ নং […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page