ভূঞাপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা
লোকাল নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নারগিস আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা কনিকা মল্লীক,ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল মো. মিজানুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


