লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) আলহাজ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত আই জি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খন্দকার গোলাম ফারুক ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার কাওছার আহম্মেদ, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানা (ভারপ্রাপ্ত) অফিসার্স ইনচার্জ শেখ মোহাম্মদ ফরিদুল ইসলাম, আলহাজ খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো আজাহারুল ইসলাম প্রমুখ।


