নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী মোল্লার পরিবর্তে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম (মাহবুব) খানকে নৌকার মনোনয়ন দেওয়ায় মানববন্ধন করেছে অর্জুনা ইউনিয়নবাসী।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে সকাল পোনে ১১ টায় অর্জুনা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি এবং দুইবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হই। কিন্তু আমাকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাহবুবকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এ কারণে দিদারুল আলম মাহবুবের পরিবর্তে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে পুনঃ বিবেচনা করার দাবি জানাচ্ছি।


