শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
/ ২৭ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৫:০৯ অপরাহ্ন

মো:নাসির উদ্দিন ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দিনব্যাপী কলেজ মুক্তমঞ্চে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি (সাধারণ ও বিএম), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।

দুই পর্বের নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দিকনির্দেশনামূলক বক্তব্য এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page