ভূঞাপুরে ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃপবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ী বিডিআর পাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে “ইসলাম কতটুকু জানি” কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাগবাড়ী বিডিআর পাড়া যুব সমাজের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- ছোট জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীম আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন- রতন, রুবেল, নাহিদ, নাজমুল প্রমুখ। কুইজ প্রতিযোগিতায় এলাকার ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শেষে ৫ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে আগামী ১১ মে পুরস্কার বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


