শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
/ ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর বাজারে মিষ্টির দোকানের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভূঞাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা মোতাবেক রমজান দধিঘর এবং নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার এই দুই দোকানে ওজনে কম দেওয়া, ডিজিটাল কার্টুন না থাকা এবং সঠিক মূল্য তালিকা না থাকায় অর্থদন্ড করা হয়।
এ সময় ভূঞাপুর থানার এসআই ফরিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, রমজান দধিঘর এবং নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার এই দুই দোকানে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘন করায় দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page