শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে কবির ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত
/ ৭৩ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে লাকড়ী মজুদ ও লাকড়ী পোড়ানোর দায়ে কবির ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানাসহ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মজুদকৃত বিপুল পরিমাণ লাকড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে কবির ব্রিকসে ইট পোড়ানোর জন্য বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ লাকড়ী মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৩ লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একইসাথে বিপুল পরিমাণ লাকড়ি জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসময় সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page