ভূঞাপুরে করোনা প্রতিরোধে জীবানু নাশক স্প্রে
লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা প্রতিরোধে জীবানু নাশক স্প্রে করেছে স্থানীয় ভূয়াপুর ফিলিং স্টেশন, রহমান এন্টার প্রাইজ এবং বর্তমান কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান ।

বৃহস্পতিবার (২৬মার্চ) ভূঞাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক,বাজার এবং উপশহর গুলোতে এই জীবানু নাশক স্প্রে করা হয়। করোনাভাইরাস মোকাবেলায় ভূয়াপুর ফিলিং স্টেশন, রহমান এন্টার প্রাইজের সত্বাধিকারী সাবেক পৌর কাউন্সিলর আজহারুল ইসলাম এবং বর্তমান কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান নিজ উদ্যোগে জীবানু নাশক স্প্রে করেন। এ সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহীউদ্দিন,থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,সিনিয়র সাংবাদিক আখতার হোসেন খান, মিজানুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


